যিনি আধুনিক বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন — তাঁর নেতৃত্বে দেশ পেয়েছিল এক নতুন গতি ও দিকনির্দেশনা।
মানুষের কল্যাণ ও রাজনৈতিক স্থিতিশীলতায় বিশ্বাসী একজন সত্যিকারের জননেতা, যিনি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে আছেন আজও।
তাঁর নীতি ও দর্শনই আজকের প্রেরণা — একটি সমৃদ্ধ, আধুনিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্নে।
জাতীয় পার্টি বাংলাদেশের একটি রাজনৈতিক দল। গণতন্ত্রের স্বার্থে এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১ জানুয়ারি ১৯৮৬ হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। একই বছরের ৭ মে তিনি জাতীয় নির্বাচনের ঘোষণা দেন। নির্বাচনে বিএনপি বাদে আওয়ামী লীগসহ ২৮টি রাজনৈতিক দল অংশ নেয়। এর ফলে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়।
জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ।
জাতীয় পার্টির বর্তমান মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
ঔপনিবেশিক আমলের ঘুণেধরা আর্থ-সামাজিক-প্রশাসনিক কাঠামোর মৌলিক পরিবর্তন করিয়া স্বাধীন দেশের উপযোগী একটি নতুন রাজনৈতিক ধারা সৃষ্টির বলিষ্ঠ প্রত্যয় নিয়া জাতীয় পার্টির জন্ম ১৯৮৬ সালের ১ জানুয়ারি। হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা।
গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা। জাতীয় পার্টি বিশ্বাস করে—জনগণের কল্যাণই রাজনীতির মূল লক্ষ্য। তাই দলটি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনের মাধ্যমে একটি আধুনিক ও স্বনির্ভর রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি চট্টগ্রাম-৫ আসন থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আশির দশকে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং জলসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জনের পর কায়েদে আজম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টারি পড়াশোনা সম্পন্ন করেন।
রাজনীতিতে তার নেতৃত্ব ও অভিজ্ঞতা জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তিনি দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার একজন অভিজ্ঞ বাংলাদেশি রাজনীতিবিদ ও জাতীয় পার্টির মহাসচিব। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত থেকে দলকে সংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি জাতীয় সংসদের একাধিকবারের নির্বাচিত সদস্য হিসেবে জনগণের সেবায় নিবেদিত থেকেছেন। তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য হলো গণমানুষের কল্যাণ, টেকসই উন্নয়ন এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা।
বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির নীতি ও আদর্শে বিশ্বাসী একজন দক্ষ সংগঠক ও অভিজ্ঞ সংসদীয় রাজনীতিক। তিনি সবসময়ই দেশপ্রেম, সততা ও উন্নয়নের রাজনীতি অনুসরণ করে দেশের সার্বিক অগ্রগতি ও জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন।
চেয়ারম্যান: ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ মুখপাত্র: এ বি এম রুহুল আমিন হাওলাদার ঢাকা, সোমবার — ১২ ডিসেম্বর ২০২৫ জাতীয় পার্টি–জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে প্রধান উপদেষ্টা, জাতীয় পার্টি–জাপার চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান এবং জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে মুখপাত্র করে ১৮টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক জোট […]
তারিখ- ৬ ডিসেম্বর ২০২৫ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তিগুলোকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ হিসেবে চূড়ান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় জোটের কাঠামো, নেতৃত্ব, যৌথ কর্মসূচি ও নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, “জাতীয়তাবাদী শক্তিগুলোর ঐক্য জনগণের […]
A meeting was held today where the United Nations Resident Coordinator (RC) briefed political parties regarding the UN’s technical and advisory support for the upcoming national elections in Bangladesh. The discussion focused on ensuring an inclusive, peaceful, and participatory electoral process. The RC highlighted the UN’s commitment to assisting Bangladesh in strengthening democratic institutions and […]
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে ১৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় পার্টি। রোববার বিকেলে রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় “জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট” নামে একটি বৃহৎ রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে ঐক্যমত পোষণ করা হয়। জোটের মুখপাত্র হিসাবে মনোনীত করা হয় জাতীয় পার্টির […]
The environment for fair and participatory elections is not evident in the country Dhaka, Wednesday, 26 November 2025 A delegation from the Jatiyo Party met with Ms. Baiba Zarina, Deputy Head of Delegation and Head of the Political, Economic, Trade, Press, and Information Section of the European Union, to discuss various issues, including the current […]
কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক মিথ্যা মামলা ও বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে নির্বাচনে যাবে না জাতীয় পার্টি ঢাকা, রবিবার – ২৩ নভেম্বর ২০২৫: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির বিষয়ে জানতে বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে বৈঠক করেন। রোববার (২৩ […]
অংশগ্রহণমূলক নির্বাচনের রূপরেখা নেই প্রধান উপদেষ্টার ভাষণে : আনিসুল ইসলাম মাহমুদ ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সাধারণ মানুষ আশা করেছিল যে প্রধান উপদেষ্টার ভাষণে কিভাবে উৎসবমুখর পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে— সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা থাকবে। কিন্তু জাতির […]
জাতীয় নির্বাচন অধিক গ্রহণযোগ্য করার বিষয় নিয়ে আলোচনা জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বুধবার সকাল ১১টায় জার্মান দূতাবাসে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মাননীয় মিঃ রুডিগার লটজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তার সাথে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ.বি.এম. রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য এবং […]
নির্বাচনের স্থিতিশীল পরিবেশ দৃশ্যমান নয়, দলীয় প্রভাব মুক্ত নয় প্রশাসন ঢাকা- বুধবার, ২২ অক্টোবর ২০২৫ প্রেস বিজ্ঞপ্তি জাতীয় পার্টির নেতাদের সাথে বৈঠক করেছে বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) প্রতিনিধি দল। বুধবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হয়। বৈঠকে নেতৃত্ব দেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী […]
জার্মান রাষ্ট্রদূতের সাথে জাতীয় পার্টির নেতাদের সাক্ষাৎ জাতীয় নির্বাচন অধিক গ্রহণযোগ্য করার বিষয় নিয়ে আলোচনা জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বুধবার সকাল ১১টায় জার্মান দূতাবাসে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মাননীয় মিঃ রুডিগার লটজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তার সাথে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ.বি.এম. রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল […]
Jatiyo Party, IRI delegation discuss political climate, election concerns Leaders of the Jatiyo Party met with a delegation from the International Republican Institute (IRI) on Wednesday (22 Oct) to discuss Bangladesh’s political situation and the upcoming national elections. The meeting took place at the Hotel Westin in the capital’s Gulshan, and was led by Jatiyo […]
জাতীয় পার্টির সাথে বৈঠক আইআরআই এর বৈঠক নির্বাচনের স্থিতিশীল পরিবেশ দৃশ্যমান নয়, দলীয় প্রভাব মুক্ত নয় প্রশাসন ঢাকা- বুধবার, ২২ অক্টোবর ২০২৫ প্রেস বিজ্ঞপ্তি জাতীয় পার্টির নেতাদের সাথে বৈঠক করেছে বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) প্রতিনিধি দল। বুধবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হয়। বৈঠকে […]
রাজনৈতিক অনৈক্যের কারণে নির্বাচন নিয়ে রয়েছে সংশয় : রুহুল আমিন হাওলাদার ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন গভীর সংশয় দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম অনৈক্য সৃষ্টির কারণেই এ সংশয় তৈরি হয়েছে। তিনি বলেন, “দেশের সাধারণ মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না, আগামী […]
জাতীয় সংসদ নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় – জাতীয় পার্টি ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক করতে হলে অবিলম্বে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্বিঘ্নে সভা-সমাবেশ ও নির্বাচনী প্রচারণার সুযোগ নিশ্চিত করতে হবে। এজন্য সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং […]
ঢাকা- বুধবার, ২২ অক্টোবর ২০২৫: জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন,কোনো আইনে নয়, ছাত্র জনতার, বিশেষ করে তরুণ প্রজন্মের রক্তের মধ্য দিয়ে ড. ইউনুস রাষ্ট্রক্ষমতা এসেছে। তাই কোনো বিশেষ দল বা ব্যক্তির উপর নয়, ড.ইউনুসকে দায়বদ্ধ থাকতে হবে দায়িত্ববোধের উপর। আর সে দায়িত্ববোধ হল একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। তবে […]
জাতীয় পার্টি শেরপুর জেলা শাখার ৭৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত ঢাকা-মঙ্গলবার, ২৮ আক্টোবর ২০২৫: জাতীয় পার্টি শেরপুর জেলা শাখাকে সাংগঠনিকভাবে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৭৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াস উদ্দিন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব […]
জাতীয় পার্টিকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সাব-কমিটি অনুমোদন ঢাকা, রবিবার, ০২ নভেম্বর ২০২৫: জাতীয় পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে এবং প্রেসিডিয়াম সভার সিদ্ধান্ত মোতাবেক, দলকে আরও সংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের সুপারিশক্রমে একটি সাব-কমিটি গঠন ও অনুমোদন করেছেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম […]
জাতীয় পার্টি রাজশাহী জেলা শাখার ৭৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত ঢাকা-সোমবার, ৩ নভেম্বর ২০২৫: জাতীয় পার্টি রাজশাহী জেলা শাখাকে সাংগঠনিকভাবে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৭৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন – মোহাম্মদ ইকবাল হোসেন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন- মোহাম্মদ মাসুদুজ্জামান […]