ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি চট্টগ্রাম-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং জলসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।শিক্ষাজীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জনের পর কায়েদে আজম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টারি পড়াশোনা সম্পন্ন করেন।রাজনীতিতে তার নেতৃত্ব ও অভিজ্ঞতা জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এবং তিনি দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।